🔱 JAI YOGIRAJ! FREE Delivery   |   🕉️ Free Meditation Class Every Sunday. 8pm
Spirituality and Philosophy

Shri shri Gurugita "Kriyayoga Darshan Byakha"

শ্রীশ্রী গুরুগীতা "ক্রিয়াযোগের অন্তর্নিহিত ব্যাখ্যা"

Author
Manoj Chakraborty & Jayati Chatterjee
0/5 • 0 ratings
Coming Soon
Expected Release: 01 Aug 2026
Pre-orders will be available soon. Stay tuned!
76 Pages
Bengali Language
Paperback Binding
- ISBN
Quick Overview

নির্জন ঘরের নিভৃত কোণ। বেলা শেষের গোধূলির আলো,মৃদু হাওয়ায় ভেসে আসছে দূর কোনো মন্দির থেকে সন্ধ্যারতির কাঁসর-ঘণ্টা আর শাঁখের স্নিগ্ধ ধ্বনি। বাড়িটির চারপাশে থাকা বড়ো বড়ো গাছের পাতাগুলো বাতাসে এক অদ্ভুত মর্মর ধ্বনি তুলছে, যা পরিবেশের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। সাধন ঘরের মেঝেটি আলপনা দিয়ে সাজানো,যার এক কোণে পিতলের প্রদীপে ঘিয়ের শিখাটি স্থির হয়ে জ্বলছে। বাতাসে মাটির সোঁদা গন্ধ, আর চন্দনের ধূপের ধোঁয়া মিলেমিশে এক অলৌকিক পবিত্রতা তৈরি করেছে। চারিদিকের এই নিবিড় প্রশান্তি যেন সমস্ত জাগতিক কোলাহলকে দূরে সরিয়ে দিয়ে মনের ভেতর এক গভীর অন্তর্মুখী ভাবের সৃষ্টি করে।

Pages 76
Language Bengali
Format Paperback
Genuine Vedic Literature Free Delivery 7-Day Easy Return
এমনই এক পরম পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশে সেই সাধন কক্ষে আসনে শান্ত হয়ে বসে আছেন অর্জ্জুনাচার্য্য। তাঁর সৌম্য ও দীপ্তিময় মুখের দিকে ভক্তিপূর্ণ চোখে তাকিয়ে পাশে বসে আছেন প্রিয়নাথ।

বাইরের প্রকৃতির এই নিস্তব্ধতা যেন তাঁদের ভেতরের চেতনাকেও এক সূত্রে বেঁধে ফেলেছে। ঠিক এই মুহূর্তে প্রিয়নাথ অর্জ্জুনাচার্য্য'র কাছে গুরুগীতার যৌগিক ব্যাখ্যা বিনয়ের সাথে শুনতে চাইলেন।

প্রিয়নাথের ব্যাকুলতা এবং বিনম্র প্রার্থনা দেখে অর্জ্জুনাচার্য্যের প্রশান্ত মুখে এক মৃদু,করুণাময় হাসির রেখা ফুটে উঠল। তিনি তাঁর অর্ধনিমীলিত চোখ দুটি মেললেন। সেই চোখে আছে কেবল অনন্ত জ্ঞান আর করুণার মহাসমুদ্র। তিনি প্রিয়নাথের দিকে তাকিয়ে তাঁর ডান হাতটি অভয় মুদ্রায় তুললেন।

ঘরের প্রদীপের আলো তখন তাঁর সৌম্য অবয়বকে আরও উজ্জ্বল করে তুলেছে। এক গভীর ও গম্ভীর কণ্ঠে অর্জ্জুনাচার্য্য বলতে শুরু করলেন- "প্রিয়নাথ, গুরুগীতা কেবল কোনো সাধারণ পাঠ বা মন্ত্র নয়। এটি হলো শিষ্যের অন্তরে আত্মজ্ঞানের প্রদীপ জ্বালানোর এক মহত্তম চাবিকাঠি।
0
0 ratings
5
0
4
0
3
0
2
0
1
0

No reviews yet

Be the first one to share your divine experience with this book.


Write a Review

Please login to write a review.